আর্কাইভ  রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬ ● ১৩ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

এসএসসি পরীক্ষা: অনলাইনে ফরম পূরণ ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর

রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, রাত ০৮:৪১

রোববার (১৫ অক্টোবর) এ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনায় জানানো হয়, শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর দেয়া হবে। ওই সম্ভাব্য তালিকা থেকে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ২৬ অক্টোবর। বিলম্ব ফিসহ ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে অনলাইনে ফি জমা দেয়া যাবে ১৪ নভেম্বরের মধ্যে।

 এসএসসির ফরম পূরণের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লাগবে ২ হাজার ১৪০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা।
 
ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীদের গুনতে হবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
 
আর মানবিক বিভাগের পরীক্ষার্থী প্রতি লাগবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।

মন্তব্য করুন


 

Link copied