আর্কাইভ  সোমবার ● ২০ এপ্রিল ২০২৬ ● ৭ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   সোমবার ● ২০ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

ঢাবিতে অনলাইন ক্লাস

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ০৩:৩০

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাবির জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ।

সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালকরা প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া, ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কারের জন্য প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, শনিবার (২২ নভেম্বর) রাতে ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন


 

Link copied