আর্কাইভ  শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬ ● ১১ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

ক্লাস-পরীক্ষা বন্ধ, শিক্ষার্থী ও অভিভাবক অনিশ্চয়তায়

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪১

ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবাই অনিশ্চয়তায় ভুগছেন। এ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলও।

শুক্রবার ও শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চার দফা ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। এতে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হন। স্কুল শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, চারবার ভূমিকম্পের পর শিশুরা পড়াশোনা করতে পারছে না। একা থাকতে ভয় পাচ্ছে। রাতে ঘুমাতে পারছে না।

মনোবিদদের মতে, টানা ভূমিকম্প ও সামাজিক মাধ্যমে ভয়ের খবর দেখে কোমলমতি শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। এতে তাদের ঘুম, খাওয়া এবং পড়ালেখা ব্যাহত হচ্ছে।

তবে গতকাল দুপুরে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। আতঙ্ক নয়– সতর্কতা জরুরি। তাই আপাতত প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয় নেই।

মন্তব্য করুন


 

Link copied