আর্কাইভ  সোমবার ● ২০ এপ্রিল ২০২৬ ● ৭ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   সোমবার ● ২০ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

এইচএসসির ফল জানা যাবে যেভাবে

শনিবার, ১২ অক্টোবর ২০২৪, দুপুর ১০:৩০

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর)। এদিন বেলা ১১টায় সব বোর্ডের ফল প্রকাশ করা হবে। তবে অন্যবারের মতো সরকারপ্রধান বা প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এবার ফল ঘোষণা করবেন না। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বোর্ডের ফল প্রকাশের ঘোষণা দেবেন।

ফলাফল পাওয়া যাবে যেভাবে

ফল প্রকাশের দিন অর্থাৎ ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কলেজ ছুটি। দুর্গাপূজার যে ছুটি চলমান, তা ওই সময়েও থাকবে। ফলে কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি থাকবে না। ফলাফল জানতে হয়তো ফলপ্রার্থী শিক্ষার্থীরা যাবেন। তবে বেশিরভাগ শিক্ষার্থী অনলাইনে ফলাফল দেখে থাকেন। সেদিক বিবেচনা করে অনলাইনে কীভাবে ফলাফল জানা যাবে, তা বিস্তারিত জানিয়েছে শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

উদাহরণ হিসেবে বলা যায়, HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থীরা তার পুরো রেজাল্ট শিট দেখতে পাবেন।

মন্তব্য করুন


 

Link copied