আর্কাইভ  শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬ ● ১১ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

শিক্ষক-কর্মকর্তাদের জন্য বড় সুখবর

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৫

ডেস্ক: শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হচ্ছে। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আওতাধীন সব প্রতিষ্ঠান ও দপ্তরকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র যুক্ত করে এ চিঠি সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। এখন থেকে এই ভাতা হবে- ৯ম গ্রেড থেকে এর নিচের পর্যায়ের কর্মচারী কেন্দ্রে অবস্থানকালীন ৮০০ টাকা, মাঠ সংযুক্তকালীন এক হাজার টাকা; ১০ গ্রেড থেকে এর নিচের পর্যায়ের কর্মচারী কেন্দ্রে অবস্থানকালীন ৬০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ৭০০ টাকা।

এর জন্য শর্ত হলো এ খাতে বরাদ্দকৃত অর্থ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না; এ ব্যয়ে যাবতীয় আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে; নিজস্ব রিসোর্স সিলিংয়ের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে; এবং এ ব্যয়ে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

মন্তব্য করুন


 

Link copied