আর্কাইভ  মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আর্কাইভ   মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন, পরিবর্তে রুবেল

বুধবার, ২৭ অক্টোবর ২০২১, সকাল ০৯:০৮

ডেস্ক: পিঠের ইনজুরির কারণে শঙ্কায় ছিলেন বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছিলেন তিনি। ওই ম্যাচেই পিঠে চোট লাগে তার। এরপর ছিলেন অবজার্ভেশনে।

শেষ পর্যন্ত জানা গেলো, সাইফউদ্দিন আর চলতি বিশ্বকাপে খেলতে পারবেন না। পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে রিজার্ভে থাকা রুবেল হোসেনকে।


আইসিসি থেকে রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে রুবেল হোসেনের সংযুক্তির অনুমোদন দেয়া হয়েছে। আইসিসির ট্যাকনিক্যাল কমিটি এই অনুমোদন দেন।

২৮টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন রুবেল হোসেন দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবেই সফর করছিলেন ওমান এবং আরব আমিরাতে। দলের সঙ্গেই বায়ো-বাবলে ছিলেন তিনি। এখন সাইফউদ্দিনের ইনজুরিতে দলের মূল খেলোয়াড় হিসেবেই যুক্ত হয়ে গেলেন।

মন্তব্য করুন


 

Link copied