আর্কাইভ  রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬ ● ৬ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৫৫

ডেস্ক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রকাশিত এই সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা শুরু হবে আগামীকাল ২৭ নভেম্বর (বুধবার) থেকে এবং তা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
 
সোমবার (২৪ নভেম্বর) পিএসসির পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষা চলাকালীন প্রার্থীদের জন্য নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা ও কঠোর নিয়মাবলী মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।
 
পিএসসি জানিয়েছে, পরীক্ষার কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইসসহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
 
যেকোনো প্রার্থী যদি পরীক্ষার সময় নিয়ম ভাঙেন বা অসদুপায় অবলম্বন করেন, তবে তার প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, পরীক্ষার কক্ষে প্রবেশের সময় প্রার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই করে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে।
 
এই লিখিত পরীক্ষা ঢাকার পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। শহরগুলো হলো—রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কিছু পদ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষ পরীক্ষা কেবল রাজধানীতেই অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যেখানে সাময়িকভাবে ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হন। তারাই এখন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর আগে ২৬ অক্টোবর পিএসসি লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলেও কিছু চাকরিপ্রার্থী তা পেছানোর দাবি জানিয়ে আন্দোলন করেছিলেন।

মন্তব্য করুন


 

Link copied