আর্কাইভ  মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬ ● ৭ আশ্বিন ১৪৩৩
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

নিরাপত্তাকর্মীকে লিটনের প্রশ্ন, ‘মিডিয়া এখানে কেন?’

রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, বিকাল ০৫:০৭

কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে দুপুরের খাবার খেতে বেরিয়ে যাওয়ার আগে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে হাসিমুখেই সৌজন্য বিনিময় করে গেলেন তাসকিন আহমেদ। তবে একটু পরেই তাঁর আরেক সতীর্থ লিটন কুমার দাস পুরোপুরি অন্য চেহারায়।

সাংবাদিকদের দেখেই চটে যান নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাক মারা এই ওপেনার। সঙ্গে সঙ্গেই পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড পুনে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে ছুটে যান এ বছরই পাঁচবার শূন্য রানে আউট হওয়া ব্যাটার।

তাঁকে বলতেও শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’
এর পরও যে আরো কিছু বলেছেন, এর প্রতিক্রিয়াও কিছুক্ষণের মধ্যেই টের পেতে শুরু করেন উপস্থিত বাংলাদেশের সাংবাদিকরা। কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে জানিয়ে যান, ‘আপনাদের এখন বেরিয়ে যেতে হবে।’ তাঁদের একজন পরে বের হয়ে যাওয়ার আগে দেন এর ব্যাখ্যাও, ‘দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।’

 

মন্তব্য করুন


 

Link copied