ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রায় ৮০০ শিক্ষককে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল শুক্রবার টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।