আর্কাইভ  শুক্রবার ● ১৯ জুন ২০২৬ ● ৫ আষাঢ় ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ১৯ জুন ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

হাবিপ্রবির দুই হলে অভিযান, মিলল দেশীয় অস্ত্র

বুধবার, ১৪ আগস্ট ২০২৪, দুপুর ১১:০৯

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অভিযান চলছে। শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতায় শিক্ষার্থী এবং আনসার সদস্যরা অভিযান পরিচালনা করছেন। অভিযানে হলগুলো থেকে বিপুল লোহার পাইপ, রড, রাম দা, হকিস্টিক, চাকু, মদের বোতল, গাঁজা ও গাঁজা খাওয়ার সামগ্রীসহ দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমানের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের এক মিটিংয়ে হলে অভিযান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর রেজিস্ট্রারের উপস্থিতিতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শেখ রাসেল হল এবং তাজউদ্দীন হলে অভিযান চালানো হয়। এ সময় হলগুলো থেকে বিপুল দেশীয় অস্ত্র, খালি মদের বোতল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

শেখ রাসেল হল এবং তাজউদ্দীন আহমেদ হলে ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন আকাশ ও সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু থাকতেন। অস্ত্র উদ্ধারের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।

অভিযানে শুধুমাত্র তাজউদ্দীন আহমেদ হলের একটি ফ্লোর থেকে ১৪৩টি বাঁশের লাঠি, ১৬টি লোহার রড, ২২টি লোহার পাইপ, ৬টি সামুরাই, ২টি লোহার চেইন, তিনটি খালি মদের বোতল, বিপুল মাদক সামগ্রী।

পরে উদ্ধার করা অস্ত্রগুলো সাংবাদিকদের উপস্থিতিতে সেনাবাহিনীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

মন্তব্য করুন


 

Link copied