আর্কাইভ  রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬ ● ১৩ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩, দুপুর ০২:০৯

ডেস্ক: বিভাগের সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে সকল ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে দুই বছরের জন্য অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৫২৫তম সিন্ডিকেট সভায় যৌন নিপীড়ন নীতিমালা ধারা ৬ এর ৩-এর (ঘ) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সিন্ডিকেট সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত এক সিন্ডিকেট সদস্য বলেন, গতকাল ৫২৫তম সিন্ডিকেট সভায় যৌন নিপীড়ন নীতিমালা ধারা ৬ এর ৩-এর ঘ অনুযায়ী মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে প্রশাসনিক দায়িত্ব পালন, শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষাসংক্রান্ত যাবতীয় কাজ থেকে দুই বছরের জন্য বিরত থাকতে বলা হয়েছে।

অধ্যাপক এনামুল হক বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি ও সাদা দলের আহ্বায়ক দায়িত্ব রয়েছেন।

এর আগে, গত মে মাসে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে বিভাগের দুই শিক্ষক উপাচার্য বরাবর যৌন হয়রানির অভিযোগ করেন এবং বিভাগের ৯ শিক্ষক উপাচার্যের কাছে পৃথক আরেকটি অভিযোগ করেন। অভিযোগে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

একই বিষয়ে উপাচার্যকে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা ও রাবি শাখা এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

মন্তব্য করুন


 

Link copied