আর্কাইভ  মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬ ● ১৫ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

রুয়েট ছাত্রলীগের সভাপতি লতিফ সম্পাদক সৌমিক

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, রাত ১১:৩৪

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সাত বছর পর নতুন কমিটি পেলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কমিটিতে মো. ফাহমিদ লতিফ লিয়নকে সভাপতি ও সৌমিক সাহাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদন দেওয়া হলো।

কমিটিতে সহ-সভাপতি মো. ছালাতিজ্জোহা ইফতি, অর্ণব পিউস বিশ্বাস, মো. নাজমুল হুদা ও শাহনেওয়াজ কবির। যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখারুল হক (দিগন্ত), লাশিউর রহমান নাহিদ ও জিনুর রহমান। সাংগঠনিক সম্পাদক আশেফ মোর্শেদ সাইফ, মো. মেহেদী হাসান, মুনেম শাহরিয়ার, মোস্তাফিজুর রহমান সুরুজ ও শেখ মো. সাজ্জাদ হোসেন সাঈদ।

মন্তব্য করুন


 

Link copied