আর্কাইভ  শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬ ● ১১ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

রিকশা ভাড়া নির্ধারণ করে দিলো নোবিপ্রবি প্রশাসন

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, দুপুর ১০:১৮

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আনিসুজ্জামান রিমন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ বিষয়ে জানা যায়। 

বিজ্ঞাপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর/প্রধান ফটক থেকে যে কোনো জায়গায় (হল, একাডেমিক ভবন, মেডিকেল সেন্টার, মসজিদ, লাইব্রেরি) কিংবা যে কোনো জায়গা থেকে গোলচত্ত্বরে/প্রধান ফটকে ন্যূনতম ভাড়া ১০ টাকা (সর্বোচ্চ ০২ জন)।

এ ছাড়াও আরো উল্লেখ করা হয় যে, ০২ জনের অধিক যাত্রীর ক্ষেত্রে জনপ্রতি ০৫ টাকা হারে বাড়তি ভাড়া দিতে হবে অর্থাৎ ০৩ জন হলে ১৫ টাকা, ০৪ জন হলে ২০ টাকা দিতে হবে এবং এই নির্দেশনার ব্যতিক্রম হলে নোবিপ্রবি প্রশাসনকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied