আর্কাইভ  রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬ ● ১৩ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

বুধবার, ১৮ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৫

সায়েন্স ক্লাব ও জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য বলেন, আমাদের ছেলে-মেয়েরা অনেকেই বিজ্ঞানবিমুখ হয়ে গেছে। আমরা যদি এগিয়ে যেতে চাই বা আধুনিক উন্নত সমাজ বিনির্মাণ করতে চাই তাহলে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। সে আঙ্গিকে আজ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের অনুভবকে ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

বিজ্ঞান মেলায় প্রথমদিন, প্রজেক্ট শো কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন, সাইন্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, কেস সলভিং, সাইন্টিফিক স্পিচ, স্কাই অবজারভেশন, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশনে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে।

এবারের প্রজেক্ট শো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৪ দল। এতে প্রদর্শন করা হয় ক্ষুদে বিজ্ঞানীদের নব উদ্ভাবন।

মেলার দ্বিতীয় দিন থাকছে, প্রজেক্ট শো কম্পিটিশন, রুবিকস কিউব কম্পিটিশন, সায়েন্টিফিক পেইন্টিং, রুবিক্স কিউব ও ফটোগ্রাফি প্রতিযোগিতা রয়েছে। মেলার বিভিন্ন ইভেন্টে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ শতাধিক বিজ্ঞান প্রেমী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সায়েন্স ক্লাবের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরায়ণ আমান গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল করিম, ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসান।

মন্তব্য করুন


 

Link copied