আর্কাইভ  মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬ ● ১৫ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

যবিপ্রবি ছাত্রলীগের দু’পক্ষের মারামারিতে আহত ২, কমিটি স্থগিত

রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ০৪:২৮

নিজস্ব প্রতিনিধি, যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রলীগের দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে শাখা ছাত্রলীগের সহ-সভাপতিসহ আহত হয়েছেন দুজন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এদিকে সংঘর্ষের প্রতিবাদে সন্ধ্যায় যশোর চৌগাছা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন সাধারণ শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে যবিপ্রবির উপাচার্য ও পুলিশ এসে ঘটনার নিষ্পত্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

আহতরা হলেন- যবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন সিমন (২৮), ছাত্রলীগকর্মী আশরাফুল আলম (২৩)। সিমন সংঘর্ষের ঘটনায় শহীদ মসিয়ূর রহমান হলের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

যবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমনের কর্মীরা জানান, শনিবার ক্যাম্পাসে উন্নয়ন ও শান্তি সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশ শেষ হলে যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নির্দেশে চাপাতি, রড, লোহার পাইপ, বাঁশের লাঠি নিয়ে মনিরুল ইসলাম হৃদয়, রায়সুল ইসলাম রানা, বেলালসহ আরও অনেকে সমাবেশকারীদের ওপর হামলা করেন। এ সময় আল মামুন সিমন, আশরাফুল আলম গুরুতর আহত হন। পরে বিকেল ৫টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানার কর্মীরা জানান, আল মামুন সিমনের লোকজন সভাপতিকে না জানিয়ে ক্যাম্পাসে উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করে। এর কারণ শুনতে গেলে তারা হামলা চালায়। এতে আশরাফুল আলমসহ (২৩) আরও কয়েকজন আহত হন। এমনকি হাসপাতালে নেওয়ার সময় তাদের অ্যাম্বুলেন্স আটকে রাখেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্যাম্পাসে মারামারির প্রতিবাদে সন্ধ্যায় যশোর-চৌগাছা সড়ক অবরোধ শুরু করেন তারা। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৮টার দিকে যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও পুলিশ এসে ঘটনার নিষ্পত্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, একটি অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাস ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের কয়েকজন আহত হয়েছেন।

মন্তব্য করুন


 

Link copied