আর্কাইভ  রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬ ● ১৩ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

মানারাত ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম আর নেই!

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩, বিকাল ০৬:১৯

স্টাফ রিপোর্টার: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর লালবাগের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭১ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম রাজধানীর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে ভাইস চ্যান্সেলর হিসেবে মানারাতে যোগদান করেন। দেশবরেণ্য এই শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের ডিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ইউনিভার্সিটি অব দিল্লি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, দিল্লি থেকে জুনিয়র রিসার্স ফেলোশিপ (জেআরএফ) ও সিনিয়র রিসার্স ফেলোশিপ (এসআরএফ) ডিগ্রি অর্জন করেন। তার বহু গবেষণাকর্ম দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি দেশে ও দেশের বাইরে বহু আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো ‘রাসায়নিক গতিবিদ্যা ও আলোক রসায়ন’, ‘মৌলিক জৈব রসায়ন’ ও ‘মৌলিক অজৈব রসায়ন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি পরিবার, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যালামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন। এক শোক বার্তায় বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।

মন্তব্য করুন


 

Link copied