আর্কাইভ  মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬ ● ১৫ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

বেরোবিতে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের জার্নালের মোড়ক উন্মোচন

রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ০৪:২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ থেকে প্রকাশিত জার্নালের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ রবিবার (১৫ অক্টোবর ২০২৩) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ জার্নালের (ভলিয়ম ১, সেপ্টেম্বর ২০২৩) মোড়ক উন্মোচন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন


 

Link copied