আর্কাইভ  শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬ ● ১১ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

বিনা ছুটিতে ফ্রান্সে থাকায় কুবির অফিস সহায়ক সাকি বরখাস্ত

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, দুপুর ১০:২২

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)অফিস সহায়ক পদের চাকরি ফেলে ফ্রান্স চলে গেছেন মনোয়ারা সাকি। বিনা ছুটিতে অনুপস্থিতির সাড়ে সাত মাস পর কুবি কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে অপসারণ করেছে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন কুবি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী।

মনোয়ারা সাকি চলতি বছরের ২ এপ্রিল থেকে ছুটি ছাড়া কুবিতে অনুপস্থিত রয়েছেন। তিনি কুবির এস্টেট শাখার অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার অপসারণের অফিস আদেশে বলা হয়, দুই মাসের বেশি সময় অনুপস্থিত থাকলে তাঁকে পলায়ন হিসেবে গণ্য করা হয়। একাধিকবার তাঁকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হলেও তিনি সাড়া দেননি। ৯ অক্টোবর সিন্ডিকেট সভায় অপসারণের সিদ্ধান্ত হয়।  

এদিকে যুবলীগনেত্রী মনোয়ারা সাকির ফেসবুক আইডিতে দেখা গেছে তিনি ফ্রান্সে রয়েছেন। তিনি আইফেল টাওয়ারের পাশে দাঁড়ানো ছবি ১০ নভেম্বর আপলোড দিয়েছেন। ছবিতে লিখেছেন, ‘স্বপ্ন দেখ মন থেকে, ইনশা আল্লাহ তা পূরণ হবেই।’

মনোয়ারা সাকির বাবা আবুল খায়ের জানান, তিনি (সাকি) প্রায় এক বছর ধরে ফ্রান্সে রয়েছেন। অনুপস্থিতির কারণে তাঁকে চাকরি থেকে অপসারণের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

মন্তব্য করুন


 

Link copied