আর্কাইভ  শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬ ● ১১ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

প্রেমে অবনতি, ঢাবির কোয়ার্টরে মিমের ‘আত্মহত্যা’

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৩০

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় ফাতেমা মিম (১৫) নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহকর্ত্রীর দাবি, একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল ফাতেমার। সেই সম্পর্কের অবনতির কারণে হয়তো সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ফাতেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহকর্ত্রী ডা. ইসরাত জাহান জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইশাখা রোডের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় থাকেন। প্রায় দেড় বছর যাবৎ তার বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল ফাতেমা। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে তার বাবা-মা দুজনই আলাদা থাকেন।

তিনি দাবি করেন, আজ ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাসার একটি রুমের ভেতর ফাতেমাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরবর্তীতে তিনি ও তার স্বামী ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল ফাতেমার। তার সাথে নিয়মিত কথা বলতো এবং মাঝেমধ্যেই ছেলেটি তাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো বলে জানান গৃহকর্ত্রী ডা. ইসরাত জাহান।
 
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, প্রাথমিকভাবে জানা গেছে কোনো একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতির কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার বাবা-মায়ের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied