আর্কাইভ  রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬ ● ১৩ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

পাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পাবনা স্মার্ট কর্মসংস্থান মেলা

মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩, দুপুর ১০:১২

পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ পাবনার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি চাকরি দেওয়ার লক্ষ্যে পাবনা স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়। ৫ই নভেম্বর রবিবার সকাল ১০ টায় বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় পাবিপ্রবিতে "পাবনা স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩" অনুষ্ঠিত হয়।

প্রথমেই জাতীয় সংগীত তারপর পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ করা হয়। এরপর প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী সহ ৪ জন সফল ফ্রিল্যান্সার অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক কথা বলেন। অনুষ্ঠানে ফ্রিল্যান্সার গণ শিক্ষার্থীদের  উদ্দেশে তাদের সফলতার গল্প তুলে ধরেন।

জানা যায়, অনুষ্ঠানটিতে বগুড়া, রংপুর, সিলেট, রাজশাহী থেকে প্রায় ১২ টির মত কোম্পানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে সিভি গ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ হাফিজা খাতুন, মাননীয় উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ এস এম মোস্তফা কামাল খান, মাননীয় উপ উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক ডঃ কে এম সালাউদ্দিন। সভাপতিত্ব করেন আব্দুর রহিম, পরিচালক, আইসিটি সেল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম বাবু এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন


 

Link copied