আর্কাইভ  শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬ ● ১১ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

নোবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, দুপুর ১০:১৪

নোবিপ্রবি প্রতিনিধি: বিভাগের নাম অপরিবর্তিত রেখে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি দেওয়ার দাবি আদায়ে প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছে নোবিপ্রবির বিএমএস বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া তারা নিজ বিভাগের ক্লাসরুমেও তালা ঝুলিয়ে দেন এবং উক্ত ভবনের লিফট চলাচল বন্ধ করে দেয়।

আজ সোমবার সকাল ১০টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা দাবি আদায়ে এমন কর্মসূচির বাস্তবায়ন করেন। শিক্ষার্থীরা এসময় “হয় সমাধান হয় সমাধন, না হয় মরণ না হয় মরণ”, “ডিপার্টমেন্টের  কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও”, “শিক্ষকদের ষড়যন্ত্র, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও” সহ নানান স্লোগান দিতে থাকে। এতে করে ভবনের ভিতরে থাকা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা আটকে পড়েন।

এভাবে প্রায় ২ ঘন্টা যাবৎ অবরুদ্ধ থাকার পর কোষাধ্যক্ষ ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর আশ্বাস দেন আজকের মধ্যে এর সমাধান না হলে তিনি আগামীকাল নিজেই ইউজিসিতে যাবেন এবং এই সমস্যার সুরাহা না করে তিনি ফিরবেন না। পরে শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে তালা খুলে দিয়ে শান্তিপূর্ণ  অবস্থান কর্মসূচি পালন করে যান।

উল্লেখ্য দীর্ঘ ৬ মাস ধরে ডিগ্রি জটিলতা জনিত সমস্যায় এই ডিপার্টমেন্টটি ভুগলেও এখনো কোন সমাধান শিক্ষার্থীদের দিতে পারেন নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। 

মন্তব্য করুন


 

Link copied