আর্কাইভ  শুক্রবার ● ১৯ জুন ২০২৬ ● ৫ আষাঢ় ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ১৯ জুন ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

নর্থ সাউথে হাই ইমপ্যাক্ট জার্নাল পাবলিশিং আলোচনা সভা

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ১২:১০

নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের উদ্যোগে ‘ডেভেলপিং এডিটোরিয়াল প্রোপোজাল অ্যান্ড পাবলিশিং ইন হাই ইমপ্যাক্ট ইন্টারন্যাশনাল জার্নালস’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসবিই) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই ইভেন্টটি গবেষকদের শীর্ষ জার্নালগুলোতে পর্যালোচনা প্রক্রিয়া বুঝতে সাহায্য করে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের নিউক্যাসল বিজনেস স্কুলের ইউনিভার্সিটি অব নর্থামব্রিয়া'র সিনিয়র লেকচারার ড. রিয়াদ শামস। তিনি একাধিক আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ'র স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. হেলাল আহাম্মদ।

আলোচনা সভায় ড. শামস আন্তর্জাতিক মানের রিসার্চ ও প্রোপোজাল তৈরি এবং তা প্রকাশনার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “ভালো মানের একটি জার্নালে গবেষণা প্রকাশিত হলে তা গবেষকদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।”

প্রশ্নোত্তর পর্বে ড. শামস গবেষকদের জন্য জার্নাল, পাবলিকেশন এবং পিএইচডি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. শামস ও শ্রোতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এসবিই'র ডিন অধ্যাপক ড. হেলাল আহাম্মদ।

মন্তব্য করুন


 

Link copied