আর্কাইভ  শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬ ● ১১ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ৩ ককটেল বিস্ফোরণ

রবিবার, ১৯ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৩৬

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯টা ২৮ মিনিটে কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও মানুষজন ভয়ে ছোটাছুটি শুরু করেন। ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন


 

Link copied