আর্কাইভ  শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬ ● ১১ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

ঢাবির ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ০৩:২৮

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি এ দিনক্ষণ নির্ধারণ করেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি চূড়ান্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ভর্তি পরীক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ২৪ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদ, ১ মার্চ ব্যবসায় শিক্ষা অনুষদ ও ২ মার্চ চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়ার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষাও ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন


 

Link copied