আর্কাইভ  শুক্রবার ● ১৯ জুন ২০২৬ ● ৫ আষাঢ় ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ১৯ জুন ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

ঢাবির একটি হলে ধূমপান নিষিদ্ধ, গাঁজা সেবনে বহিষ্কার

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১০:৩৪

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ধুমপান নিষিদ্ধ ও ধরা পড়লে তিনশত টাকা জরিমানা এবং মাদক ধরা পড়লে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হল প্রাধ্যক্ষ অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে, সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ তিনশত টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

আরও বলা হয়েছে, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে। এছাড়াও সকল শিক্ষার্থীকে উক্ত নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মন্তব্য করুন


 

Link copied