আর্কাইভ  শুক্রবার ● ১৯ জুন ২০২৬ ● ৫ আষাঢ় ১৪৩৩
আর্কাইভ   শুক্রবার ● ১৯ জুন ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

"কারিকুলামে পরিবর্তনের সুফল পেতে অপেক্ষা করতে হবে"

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ১২:১২

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবে ভুমিকা রাখতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়তে উদ্যোগ নিয়েছে সরকার। সেজন্য শিক্ষায় পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার পরিবর্তনের এসব সুফল পেতে আরও অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। আজ ৩ অক্টোবর, মঙ্গলবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বেসরকারি উত্তরা ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন শিক্ষাক্রম নিয়ে মন্ত্রী বলেন, এখানে মূল্যায়ন ব্যবস্থা রাখা হয়েছে। যাতে শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হচ্ছে। এতে শিক্ষক শিক্ষার্থীদের সবার অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীরা সরাসরি শিখে তা কাজে লাগাতে পারবে, এমন ব্যবস্থা রাখা হয়েছে নতুন শিক্ষাক্রমে। নতুন শিক্ষাক্রম আমাদের প্রচলিত শিক্ষা কাঠামোর আমূল পরিবর্তন আনবে। 

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ব্যবসার দিকে দেখলেই হবে না। পড়াশোনা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নেও কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক উদ্যোগে কাজ করে। এছাড়াও গবেষণায় গুরুত্বপূর্ণ ভুমিকাও থাকে বিশ্ববিদ্যালয়ের; সেজন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমি আশা করছি, তারা আগামীতে সমাজ, রাষ্ট্র ও মানুষের কল্যানে কাজ করবেন; নিজেকে উজাড় করবেন। এছাড়াও আগামীদিনে উত্তরা ইউনিভার্সিটির সব সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য উত্তরা ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষার্রী মেহেদী হাসান, বিবিএর শিক্ষার্থী তাসলিমা আক্তারকে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্তব্য করুন


 

Link copied