আর্কাইভ  রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬ ● ১৩ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

উপাচার্যের বিদায়ের খবরে খুশিতে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ

সোমবার, ৬ নভেম্বর ২০২৩, রাত ১১:৩০

ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের মেয়াদ শেষ হওয়ায় তার বিদায়ের খবরে খুশিতে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে উল্লাস। উপাচার্যের অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ অযোগ্যতার অভিযোগ তুলে তার বিদায়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

সোমবার (৬ নভেম্বর) দুপুরের পর থেকে মিষ্টি বিতরণ করতে শুরু করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী অমিত হাসান রক্তিম বলেন, ভিসি হিসেবে তার কর্মকাণ্ডে কেউ খুশি নন। তার বিদায়ে মিষ্টি বিতরণের মাধ্যমে সেই আনন্দ আর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দুই দফায় ৭০০ মিষ্টি বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, আসলে এই ভিসির মেরুদণ্ডই ছিল না। ভিসি হিসেবে তিনি মোটেই যোগ্য নন। স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছেন। এ কারণে তার বিদায় বেলায় কোনও শিক্ষার্থীর কাছ থেকে ফুল নিতে পারেন নি, বরং উচ্ছ্বসিত হয়েছে শিক্ষার্থীরা।

আনোয়ার হোসেন নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন ভিসি মুক্ত দিবস উপলক্ষে ববি’তে মিষ্টি বিতরণ।
 
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া বলেন, শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেছে এ রকম একটি খবর শুনেছি। কি কারণে করেছে সেটা আমি জানি না। এ বিষয়ে কোন মন্তব্য করবো না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা হয়তো কোনও কারণে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি চার বছরের জন্য এসেছিলেন। নতুন করে মেয়াদ না বাড়ানোয় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

তার চার বছর মেয়াদ শেষ হওয়ায় ৬ নভেম্বর ক্যাম্পাস থেকে বিদায় নেয়ার খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকেও।

জনসংযোগ দফতর থেকে তার বিদায়ের খবরে উল্লাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, গত চার বছরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য তিনি কোনো কাজই করেননি। কথার ফুলঝুরি আর ছোট মাঝারি মানের বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের অতিথি হিসেবে আসন গ্রহণ ছাড়া কোনও কাজ করেনি।

ড. ছাদেকুল আরেফিন উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয় ২০১৯ সালের ৩ নভেম্বর। তিনি যোগদান করেছিলেন ৬ নভেম্বর।

মন্তব্য করুন


 

Link copied