আর্কাইভ  রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬ ● ১৩ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

উদ্বোধনের অপেক্ষায় চবি'র নব-নির্মিত হল

রবিবার, ২২ অক্টোবর ২০২৩, দুপুর ০৪:৪২

ডেস্ক: উদ্বোধনের অপেক্ষায় ছাত্রদের জন্য নির্মিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। আগামী ২৮ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এটি উদ্বোধন করবেন। শতকরা হারে সকল অনুষদের ছাত্ররাই হলটিতে আসন বরাদ্দ পাবেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে উপলক্ষ করে হলটি চালু হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের শিডিউল না পাওয়ার কারণেই এদিন উদ্বোধন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম শিকদার। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ম. মোজাম্মেল হকের মাধ্যমে হলটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু উনার শিডিউল না পাওয়ায় হলটি উদ্বোধন করা যায়নি। এ মাসের ২৮ তারিখ তিনি চট্টগ্রাম আসবেন সেদিনই হলটি উদ্বোধন করা হবে।

জানা গেছে, শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনে ২০১৫ সালের ৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হলটির ছয় তলা ভবনে মোট ৭৩৮টি আসন রয়েছে। প্রায় ১৩ হাজার ৮৪৮ বর্গ মিটার আয়তনের এ হলটি ৩৩ কোটি ১৪ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এছাড়াও হলটিতে দুটি লিফট, শীতাতপ নিয়ন্ত্রিত পাঠাগার, ৫০ কেভি পাওয়ারের জেনারেটর, ক্যান্টিন, প্রার্থনা কক্ষ, ইনডোর গেম, কমন কক্ষ, ইউনিয়ন কক্ষ, টিভি কক্ষ, ওয়েটিং কক্ষ, প্রভোস্ট কক্ষ, আবাসিক শিক্ষকদের কক্ষ, লন্ড্রি ও দোকানসহ রয়েছে সব আধুনিক সুযোগ সুবিধা। 

নবনির্মিত এ হলে আসন বরাদ্দের ব্যাপারে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ বলেন, আমরা একটা নীতিমালা তৈরি করেছি, সে অনুযায়ী হলটি সকল অনুষদের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এখানে শতকরা হিসেবে সকল অনুষদ থেকে শিক্ষার্থী নেওয়া হবে। যে অনুষদের শিক্ষার্থী বেশি তারা বেশি প্রাধান্য পাবে।

তিনি আরও বলেন, যেহেতু হলে এখনও এ্যাটাচমেন্ট দেওয়া হয়নি তাই নতুনদের থেকেই শুরু হবে তবে পুরাতনরাও স্থান পাবে। এক্ষেত্রে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা আবেদন করবে এবং তাদের আবেদন প্রেক্ষিতে সিট বরাদ্দ দেওয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied