আর্কাইভ  সোমবার ● ২০ এপ্রিল ২০২৬ ● ৭ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   সোমবার ● ২০ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

প্রেমিককেই বিয়ে করছেন সন্দীপ্তা

বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩, দুপুর ০৪:৩৯

ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন অনেকদিন ধরেই প্রেম করছেন সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে। সম্প্রতি প্রেমিককে নিয়ে থাইল্যান্ডেও ঘুরে এসেছেন তিনি। এরপরই ভক্তদের প্রশ্ন, কবে বিয়ে করছেন এই জুটি?

টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ্তা জানালেন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। ভারতীয় ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌম্য মুখার্জির সঙ্গে চলতি বছরের ৭ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন সন্দীপ্তা। এর আগে ২ ডিসেম্বরে আংটি বদল হবে। 

বর্তমানে বিয়ের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এমনকি বিয়েতে কোন পোশাকে সাজবেন সেই পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। সন্দীপ্তা বলেন, ‘আমি শাড়ি পরব আর সৌম্য ধুতি আর শেরওয়ানি পরবে। যদিও এখনো এসব কেনা হয়নি। খোঁজ চলছে, পছন্দ হলে নিয়ে নেব। ডিজাইনার কে হবেন, সেটাও এখন বলতে পারছি না।’

বিয়েতে কারা উপস্থিত থাকবে সেটা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দুই পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, ইন্ডাস্ট্রির সদস্যসহ অনেকেই অতিথির তালিকায় থাকবেন। আমার চেয়ে বেশি বন্ধু রয়েছে সৌম্যর। ঘরোয়া বিয়ে, ছোট পরিসরে বিয়ে করছি এমনটা নয়। সবাইকেই আমন্ত্রণ জানানো হবে। এটা তো সারা জীবনের সেরা মুহূর্ত। তাই বিশেষ মুহূর্তটাকে শুটিং করে তুলতে চাই না। এজন্য ক্যামেরা-সাংবাদমাধ্যম বিয়েতে থাকুক তা আমি চাই না।’

মন্তব্য করুন


 

Link copied