আর্কাইভ  রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬ ● ১৩ বৈশাখ ১৪৩৩
আর্কাইভ   রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

নন-ক্যাডারে ৪০৫৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বুধবার, ২২ নভেম্বর ২০২৩, রাত ০৮:৪৫

৪১তম বিসিএস নন-ক্যাডারে শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার বিসিএসে নন-ক্যাডারে মোট শূন্য পদের সংখ্যা ৪ হাজার ৫৩টি। এসব পদে প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি; এমন প্রার্থীদের মধ্যে যারা ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী, তাদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১০টা থেকে প্রার্থীরা অনলাইনে পছন্দক্রম দিতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পছন্দক্রম ফরম পূরণের নির্দেশাবলি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে পছন্দক্রম পূরণের আগে প্রার্থীদের বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছে পিএসসি।

 

মন্তব্য করুন


 

Link copied