সাইফুর রহমান তপন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে যা করলেন, তাকে কি চমক বলা যায়?
ব্যাংককে তিনি গিয়েছিলেন চিকিৎসা-উত্তর চেকআপের জন্যে, গত ৪ জুলাই। সেখান থেকে অনেকটা হঠাৎ গত ৩০ আগস্ট তিনি রীতিমতো সংবাদ বিজ্ঞপ্তির ম...