ডেস্ক: হরতাল-অবরোধ অনেকটাই ভুলতে বসেছিল দেশবাসী। এমনকি হরতাল-অবরোধের কারণে আগে যে দফায় দফায় পরীক্ষা পেছাতে হয়েছে, স্কুল-কলেজ বন্ধ রাখতে হয়েছে, তাও মনে নেই অনেকের। কিন্তু দীর্ঘদিন পর হলেও সেই হরতাল-অবরোধ ফিরে এসেছে। আগুন, ভাঙচুরসহ সহিংসতা হচ্ছে প্রকাশ্যেই। বছরের শেষ সময়ে এ ধরনের রাজনৈতিক কর্মসূচির কা...