আর্কাইভ  সোমবার ● ২৭ জুলাই ২০২৬ ● ১২ শ্রাবণ ১৪৩৩
আর্কাইভ   সোমবার ● ২৭ জুলাই ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৬০ হাজার, হোম অফিসের সুবিধা

শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩, সকাল ০৭:৫৯

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৬০ হাজার, হোম অফিসের সুবিধা

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় সোশ্যাল ওয়ার্ক কনসালট্যান্টস–এনওএ পদে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

• পদের নাম: সোশ্যাল ওয়ার্ক কনসালট্যান্টস–এনওএ

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান/সমাজকল্যাণ এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ওএস ও অ্যাপ্লিকেশন, অফিস প্যাকেজের কাজ জানতে হবে।

ইন্টারনেট, নেটওয়ার্ক কমান্ড, ই–মেইল ও ব্রাউজিং টুল বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাসে দুই সপ্তাহ ফিল্ড ওয়ার্কের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা। হোম অফিসেরও সুবিধা আছে।

বেতন: মাসিক বেতন ১,৬০,০০০ টাকা। (শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। ফিল্ড ভিজিট থাকলে দৈনিক ২,৫০০ টাকা ভাতার ব্যবস্থা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। 

https://hotjobs.bdjobs.com/jobs/ezone/un196.html

মন্তব্য করুন


 

Link copied