আর্কাইভ  সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আর্কাইভ   সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

পিরিয়ডে যেসব কাজ এড়িয়ে চলবেন

বুধবার, ২৭ অক্টোবর ২০২১, সকাল ০৯:২১

পিরিয়ড চলাকালীন সময়ে আজকাল আর নারীর বিরাম নেই। নানা কাজের ব্যস্ততায় অস্বস্তির মাঝেই দিন কাটাতে হয় নারীদের। তবে এসব দিনে একটু সর্তকতা অবলম্বন করা উচিত। চলুন জেনে নেই এই দিনগুলোতে কোন কাজ গুলো এড়িয়ে চলবেন-

আজকাল কম বেশি সকলেরই রাত জাগার অভ্যাস থেকে থাকে। তবে এই দিনগুলোতে একদমই রাত জাগবেন না। চেষ্টা করুন দ্রুত শুয়ে পড়তে। এতে করে এই সময়ে অস্বস্তি এবং কষ্ট দুইই কমবে।

পিরিয়ডে এড়িয়ে চলুন চিপস, নোনতা জাতীয় খাদ্য৷ এসব খাবার খেলে এই সময় শরীর বেশ ভারী ভারী লাগে অনেক সময় পানিও জমে যেতে পারে।
এসময়ে ডায়েটে মনোযোগ দিন। একেবারেই না খেয়ে থাকবেন না। শরীর থেকে রক্ত বেরিয়ে যায় বলে এ সময়ে এমনিতেই শরীর দুর্বল হয়ে থাকে। তাই চেষ্টা করুন পুষ্টিকর খাবার ডায়েটে রাখতে।

পিরিয়ডের দিনগুলোতে দুধ বা দুগ্ধজাত খাদ্য এড়িয়ে চলুন। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে গ্যাস অম্বলের সমস্যা এতে হতে পারে। তাই এই দিনগুলোতে খাদ্যতালিকা থেকে দুগ্ধজাতীয় খাদ্য খাওয়াই ভালো। এসময়ে রূপচর্চায় এড়িয়ে চলুন ওয়্যাক্সিং। অতিমাত্রায় সংবেদনশীল ত্বক নাহয় ভোগাবে আপনাকে।

রোজ শরীরচর্চার অভ্যাস থেকে থাকলে হুট করেই পিরিয়ডের দিনগুলিতে ছেড়ে দেবেন না। এতে করে শারীরিক অস্বস্তি আরে বেড়ে যেতে পারে। তাই হালকা শরীরচর্চা করে নিন। এতে করে ব্যথা অনুভূতিও কম হয়।

মন্তব্য করুন


 

Link copied