আর্কাইভ  সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আর্কাইভ   সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

তাশফীয়া কাফীর দুটি কবিতা

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৩১

আগমন

তুমি এলে মনে তুমুল ঝড় এলো,
তুমি এলে একটা ঝড় গেলো।

তুমি এলে নৌকার পালে দোলা লাগে,

তুমি এলে সূর্য সোনালি হলো,
নদীতে জোয়ার এলো আর মনে ভাটা।

তুমি এলে আকাশে ঘন সাদা মেঘ এলো,
পাতাঝরা ডালে সবুজ পাতা এলো,
এক জোড়া সাদা বেলি ফুটলো।

গোলাপের কাঁটা ঝড়ে পড়লো,
একটা ভ্রমরী রঙ্গনে বসলো,
কাঠমালতি পথে ছড়িয়ে গেলো।

তুমি এলে একটা উষ্ণ বাতাস বয়ে যায়,
আনন্দে কেশ খেলা করে,
নয়নের তারা স্থির হয়ে যায়।

তোমার আগমন পৃথিবীকে ঘোলাটে করে ফেলে।

রিক্ত হয়ো না

এক পলকেই যেদিন গোধূলি আসবে,
পৌষের বর্ষা দেখবে,
মাঘে বাগান বিলাস ফুটবে,
শরতের আকাশ হবে গোলাপি।

প্রজাপতির পাখায় কি ঘুরে বেড়াবে ফুলে ফুলে?
বৃষ্টির ফোঁটা বেয়ে পা রাখবে ধরণীতে?
ডাকাতিয়ায় মাছ হয়ে ঘুরে বেড়াবে বলো?

চলো তোমায় বিলের ঢেউ দেখাবো,
ভোরের আকাশে নীল চাঁদ দেখাবো,
বিস্তর মরুভূমির বৃষ্টি দেখাবো,
শান্ত সাগরের ওপারে নিয়ে যাবো।

সুরহীন ঝরনা দেখবে তুমি?
অথবা মেঘমুক্ত আকাশ?
সূর্যের কান্না দেখবে বলো?
অমাবস্যায় চাঁদ দেখবে আমার সাথে?

 

গোধূলির পূর্বাকাশে যেদিন পূর্ণচাঁদ আসবে আবার,
তোমার আশা হবে আমার কল্পনা ছাড়বার!
অত রিক্ত হয়ো না তুমি,
তোমায় এক ডালে নয়রঙা ফুল দেবো।

মন্তব্য করুন


 

Link copied