ডেস্ক: দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ভূমিকম্প আতঙ্ক। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও (জবি) চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল সোমবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
তিনি বলেন, আমরা একটি তদারকি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ দ্বারা আমাদের ভবনগুলো পরীক্ষা করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ৩০ তারিখ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।