বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দলকে ধরাশায়ী করা মরক্কো এবার ব্রাজিলকে হারালো। ঘরের মাঠে প্রীতি ম্যাচে তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলে জিতলো।
আজ রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে হওয়া ম্যাচের ১৩ মিনিটে লুকাস পাকুয়েতার বাড়ানো বল আদায় করে শট...