'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।' উত্তপ্ত সময়ে এই কবিতা লিখে উদ্দীপনা জোগাতে পেরেছিলেন কবি হেলাল হাফিজ। তখনই এই দুই পঙক্তি লেখার শ্রেষ্ঠ সময় ছিলো। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সময়ে লেখা এই কবিতার কবির ৭৬তম জন্মদিন আজ।
জন্মদিনে কেমন আছেন প্রশ্...